,

সরাইলে কলেজ ছাত্রী ও তার পরিবারের ওপর হামলা এক বখাটে গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরাইলে স্থানীয় ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় পুলিশ কাউছার মিয়া (২৮) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিার রাতে পুলিশ তাঁকে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।

পুলিশসূত্র জানায়,সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বখাটে (পেশায় কসাই) কাউছার এ বছর ধরে স্থানীয় ডিগ্রি কলেজের চলতি এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি বখাটের পরিবারকে জানালে কাউছার ক্ষিপ্ত হয়ে ওঠে। গত বুধবার সকালে দা ও বড় আকারের ছুড়ি হাতে কাউছার ও তার দল ওই ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করতে থাকে। এসময় ছাত্রীকে রক্ষা করতে মা-বাব ও আশপাধের লোকজন এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের মধ্যে ছাত্রীর মাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে ১৪ টি সেলাই দেওয়া হয়েছে। অন্য চার জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাউছারসহ চার জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা দুই থেকে তিন জনের বিরুদ্ধে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে সৈয়দটুলা গ্রাম থেকে কাউছারকে গ্রেপ্তার করেন। পুলিশ গতকাল শুক্রবার দুপুরে কাউছারকে জেল হাজতে পাঠিয়েছেন।  
 
 

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের