বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলা হতে পারে ‘ভয়াবহ’ : যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়া যদি হামলা চালায় তবে তা ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলে। শুক্রবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

মার্ক মিলে বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ‘ভয়াবহ’ হতে পারে এবং এতে অগুনতি মানুষ প্রাণ হারাতে পারেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এ জেনারেল পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখের মতো সেনা সমাবেশ স্নায়ুযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এখনও সংঘাত এড়ানোর সুযোগ রয়েছে।

যদিও ইউক্রেনে আক্রমণের সম্ভাবনার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে অনুমান তা সঠিক নয় বলে দাবি রাশিয়ার। দেশটির ভাষ্য, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হুমকিস্বরূপ।

ওই সংবাদ সম্মলনে বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিলে বলেন, ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশের অর্থ হলো— এ হামলার ভয়াবহ পরিণতি হবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলে আরও বলেন, যদি ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তা হবে গুরুতর, অত্যন্ত গুরুতর এবং এতে অগুনতি মানুষ মারা যাবেন।

‘ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় যুদ্ধ হতে পারে ভয়ানক’, যোগ করেন যুক্তরাষ্ট্রের এ জেনারেল।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এর পর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে মস্কো। গত সাত বছর ধরে রাশিয়া এ নীতি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ফের শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা