বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেকপোস্টে হামলা, ১০ পাকিস্তানি সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলায় ১০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, গত ২৫-২৬ জানুয়ারি রাতে দুর্বৃত্তদের ফায়ার রেইড হয়। তীব্র গুলি বিনিময়ের সময় দুর্বৃত্তদের একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এসময় ১০ জন সেনা সদস্য নিহত হন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে বান্নুর জনিখেলের একটি সামরিক চৌকিতে হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক সেনা সদস্য নিহত হন। গত ৫ জানুয়ারি খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত দুটি পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে (আইবিও) দুই সেনা নিহত হন। গত মাসে, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় জেলার মীর আলি এলাকায় একটি আইবিও চলাকালীন দুর্বৃত্তদের সঙ্গে গুলি বিনিময়ের সময় পাকিস্তান সেনাবাহিনীর চার সেনা নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল