মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর আত্মহত্যা প্রেমিক মিঠুনের ১৬৪ ধারায় জবানবন্দি

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভিকটিম সার্পোট সেন্টারে রুহি আক্তার মুন (১৯) নামে তরুণীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মিঠুন ওরফে আকাশ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদের নিকট জবানবন্দি দেয়া হয়। সোমবার সন্ধায় কথিত প্রেমিক মিঠুন ওরফে আকাশকে পুলিশ গঙ্গাচড়া উপজেলার ধামুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, মিঠুন আদালতে ১৬৪ ধারায় রুহি আক্তার রুহির সাথে মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের কথা স্বীকার কেেরছে। এছাড়া রুহির আত্মহত্যার আগে মিঠুনের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েছিল আমি যদি তোমাকে না পাই তা হলে আত্মহত্যা করব। আদালতে জবানবন্দি শেষে মিঠুনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, যশোরের ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার সেকেন্দার আলীর মেয়ে রুহি আক্তার মুনের সঙ্গে রংপুরের আকাশ নামে এক যুবকের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্রধরে প্রেমিক তাকে শনিবার রংপুরে আসতে বলে। রুহি আক্তার ফোন পেয়ে ঝিনাইদহ থেকে রংপুরে আসেন। রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পৌঁছে আকাশের মোবাইলফোনে কল দিয়েও যোগাযোগ করতে পারেনি। পরে রুহি ওই এলাকায় ঘোরাফেরা করতে থাকলে শনিবার রাতে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুহিকে উদ্ধার করে কোতয়ালী থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। সেখানে অবস্থানের দ্বিতীয় দিন রোববার রাতে সিলিংয়ে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুহি। ঘটনার পরপরই পুলিশ আকাশকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা