স্বাধীনতা দিবসে পরীক্ষা, আবার রুটিন পুনর্বিন্যাস

news-image

গাজীপুর প্রতিনিধি : করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত বিভিন্ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত সেই নতুন সময়সূচিতেই দেখা দিয়েছিলো গড়মিল।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্র থেকে পরীক্ষার নতুন সময়সূচি দেয়া হয়। তবে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করার পর সেখানে দেখা যায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনেও অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা রয়েছে। পরে অবশ্য সেই ভুল বুঝতে পেরে তৎক্ষনাত সেটি সশোধন করে নতুন সময়সূচি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ( ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান জানান, অসাবধানতা বশতঃ অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়েছে। যার কারণে ওই পরীক্ষার সময়সূচী পুনর্বিন্যাস ও সংশোধন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতোমধ্যে (http://www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সকলকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান