,

অবশেষে গানে ফিরলেন রিংকু (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : বাউল, মরমি ও সুফি ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। কিন্তু ২০২০ সালের শেষ দিকে স্ট্রোক করেন এই তারকা। ভর্তি ছিলেন ইউনাইটেড হাসপাতালে। স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন তিনি। এরপর অসুস্থতার মধ্যেই কেটেছে তার বেশি সময়। তাই গান থেকে দূরে ছিলেন রিংকু।

অবশেষে অসুস্থতা কাটিয়ে আবারও গানে ফিরলেন রিংকু। প্রকাশ করলেন নতুন গান। শিরোনাম ‘রঙিলা নৌকা’। শাকির দেওয়ানের কথায় দেহতত্ত্বের এ গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতে ছিলেন অণু মোস্তাফিজ। গতকাল সোমবার জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে।

এর আগে হাবিব মোস্তফার সুরে ‘জিকির’ ও ‘মানবসেবা’ শিরোনামের গানে পাওয়া গিয়েছিল রিংকুকে।

নতুন কাজ প্রসঙ্গে রিংকু বলেন, ‘শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, “রঙিলা নৌকা” তেমন একটি কাজ। এর বাণীর গভীরতা যেকোনো মানুষকে স্পর্শ করবে। সুরের ভেতরেও সহজাত একটি দোলা রয়েছে।’

এদিকে রিংকু জানান, তিনি এখন বেশ ভালো আছেন। আর নিয়মিত সময় দিচ্ছেন গান-বাজনায়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড