বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবে বিয়ে করছেন? যা বললেন সোনাক্ষী

news-image

বিনোদন ডেস্ক : সোনাক্ষী সিনহা। বি-টাউনের আলোচিত এই অভিনেত্রী বরাবরই স্পষ্টভাষী। পছন্দ করেন সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি গল্প শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, মার্বেলের সিরিজ দেখে সময় কাটছে তার। একই সঙ্গে তিনি ভক্তদের কাছে জানতে চেয়েছেন তাদের আগ্রহের কথা। এ সময় তার এক ভক্ত তার বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। বেশ কৌশলেই সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।

ওই ভক্ত লিখেছেন, ম্যাম সবাই বিয়ে করছেন, আপনি বিয়ে করবেন কবে? জবাবে সোনাক্ষী বলেন, ‘সবাই কি করোনায় আক্রান্ত হচ্ছেন? আমারও কী সেটা জানা উচিত নয়? সবাই বিয়ে করছে বলে কী আমারও বিয়ে করতে হবে। আমার কি সেটা করা উচিত?’

করোনা থেকে সেরে উঠছেন কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার কোভিড নেই। তবে আমি এখনই সুস্থ হচ্ছি না। আমি বাড়িতে থাকতে পছন্দ করি। বলতে পারেন মজা করতে কোয়ারেন্টিন করার মতো।’

শোনা যায়, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষী। তবে এ বিষয়ে মুখ খোলেননি তিনি। বরং জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের জল্পনা সামনে আসতেই সোনাক্ষী বলেছিলেন যে, সময় হলে তিনিই প্রথম বলবেন, আপাতত নাকি প্রিন্স চার্মিংয়ের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিউডে একের পর এক অভিনেতা সাতপাকে বাঁধা পড়ছেন, তাই সোনাক্ষীকে নিয়েও দানা বাঁধছে প্রশ্ন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা