,

বিয়ে করলেন জনপ্রিয় তারকা অর্ণব-ইপ্সিতা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায় ৷ শনিবার আইনি মতে বিয়ে সারলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

প্রেমের খবর নিয়ে শুরু থেকেই ছিলেন খোলামেলা। রিয়ালিটি শোতে এসে প্রেমিকের নাম বলেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়। মাঘ-নিশিতে এক হয়েছে চার হাত।

আগেই অর্ণব জানিয়েছিলেন, বিয়ের প্ল্যানে রয়েছেন তারা। হলোও ঠিক তেমনটাই। বছর শুরু হতেই শুভ কাজে আর দেরি নয়। মন দেওয়া-নেওয়া হয়েছিল আগেই, এবার আইনি মতে মিলল হৃদয়। অর্ণব উচ্ছ্বসিত, খুশি ইপ্সিতাও।

সংবাদ মাধ্যমকে জানালেন, ছুটি নয়, বরং রেজিস্ট্রি পরের দিনেই শুটে চলে এসেছেন তারা। বিশেষ দিনে সেজেও ছিলেন ছিমছাম। অফ হোয়াইট চিকন কাজের পাঞ্জাবিতে অর্ণব আর ইপ্সিতা বেছে নিয়েছিলেন সোনালি কাজের শাড়ি।

গলায় সোনার গয়না আর কপালে লাল টিপ। অর্ণব এখনও সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে চুপ। ইপ্সিতা যদিও ছবি শেয়ার করেছেন। লিখেছেন, মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে ভালোবাসা।

আইনি বিয়ে সারলেও আনুষ্ঠানিক বিয়ের রয়েছে দেরি। ছবি শেয়ার করা মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছার ঢল। সেই ঢলে সামিল টলিপাড়ার চেনা পরিচিতরাও। কাজের সূত্রেই আলাপ দুজনের। কাজই মিলিয়ে দিয়েছে তাদের। তাই বিয়ের পরের দিন কাজ ভুলে নয়, কাজেই মগ্ন ছিলেন অর্ণব-ইপ্সিতা।

কিছুদিন আগেই নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন অর্ণব। ধারাবাহিকের নাম ‘আলতা ফড়িং’। প্রথম সপ্তাহেই সেই ধারাবাহিক স্লট লিডার। টিআরপির তালিকায় দখল করেছে তৃতীয় স্থান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের