,

শাবিপ্রবিতে এবার গণ-অনশনে শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদকত : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ না করায় এবং এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার রাত ৮টা থেকে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনরতরা।

গণ-অনশনে যাওয়ার ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ইয়াসির সরকার বলেন, আমরণ অনশনরত ২৪ শিক্ষার্থীর ২৩ জনই অসুস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত উপাচার্য পদত্যাগ করেননি এবং সরকারও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে, চলমান অস্থিরতা নিরসনে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকায় শাবিপ্রবির পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকের পর অনশন ভেঙে শিক্ষার্থীদের ফের আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত হয় ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ।

পরের দিন বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

তবে শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। ওই হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী এবং বিভিন্ন নাগরিক ও রাজনৈতিক সংগঠন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড