,

যে পাঁচ ভুলে শারীরিক মিলনে আগ্রহ কমে যায়

news-image

অনলাইন ডেস্ক : শারীরিক সম্পর্ক যে আর পাঁচটি জৈবিক প্রক্রিয়ার মতোই স্বাভাবিক, একথা মেনে নিতে এখনও অসুবিধা হয় সমাজের একটি বড় অংশের মানুষের। আর তার জন্যই অধরা থেকে যায় যৌন জীবনের একাধিক সমস্যার সমাধান। যৌন মিলনে আগ্রহ হারিয়ে ফেলা সেরকমই একটি বিষয়। জানুন মূলত কোন কোন কারণের জন্য এমনটি ঘটে।

১. ক্লান্তি

যৌন মিলনের ভরপুর আনন্দ পেতে অবশ্যই প্রয়োজন স্ফূর্তি ও উদ্দীপনা। কিন্তু কর্মক্ষেত্রের চাপ, সাংসারিক দায়িত্ব বা সন্তানের দেখভাল, প্রভৃতি নানা কারণে শারীরিক তো বটেই, মানসিকভাবেও শরীরকে গ্রাস করে ক্লান্তি। ফলে দিনের শেষে যৌন মিলনের উৎসাহ হারিয়ে ফেলেন অনেকেই।

২. হীনমন্যতা

নিজেকে নিয়ে বা নিজের শারীরিক গঠনকে নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেকে। সচরাচর নজরে না পড়লেও এই সমস্যা কিন্তু অত্যন্ত গভীর। অবচেতনে ক্রমাগত এই ভাবনা চলতে থাকলে তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে যৌন জীবনে। অথচ সঙ্গীর সঙ্গে সঠিক কথোপকথনে সহজেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।

৩. একঘেয়েমি

দীর্ঘ দিন একসঙ্গে থাকলে যৌন জীবনে আসতে পারে একঘেয়েমি। মুখে না বললেও অনেক সম্পর্কেই ফাটলের কারণ এই সমস্যা। তাই একঘেয়ে লাগলে খুঁজতে হবে যৌন জীবনকে রোমাঞ্চকর করে তোলার নিত্য নতুন উপায়।

৪. মতাদর্শগত পার্থক্য

দৃঢ়চেতা মানুষদের মধ্যে যৌন মিলনের আগ্রহ কমে যাওয়ার অন্যতম মূল কারণ এটি। মানসিকভাবেই যার সঙ্গে দূরত্ব শত যোজন তার সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতায় সঙ্কোচ হওয়া অসম্ভব নয়।

৫. স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা

যৌন মিলনের সময়ে সঙ্গীর যৌন স্বাস্থ্যের প্রতি অবহেলা দেখলে মুখ ফিরিয়ে নেন অধিকাংশ মানুষই। সার্বিক পরিচ্ছন্নতা বোধ না থাকলে বৈজ্ঞানিকভাবেও অস্বস্তিকর হয় শারীরিক মিলন। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি না মানা মানুষদের প্রতি যৌন আকর্ষণ হারান সঙ্গীরা।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম