,

যাত্রাবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৭টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম ৪৮ ও মোছা. শারমিন (৩৭)। তাদের সবার বাড়ি বরিশালের উজিরপুরে।

এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শাকিরা নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই তিনজন আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা