,

ওপার বাংলার ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া

news-image

বিনোদন প্রতিবেদক : প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সুমন মুখোপাধ্যায়। আর এতে যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্বনামের সেই সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সুমন মুখোপাধ্যায় পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরছেন। আর সেখানেই আস্থা রাখলেন জয়ার ওপর। এ পরিচালক এ আগে কলকাতাতে ‘হারবার্ট’ (২০০৫), ‘চতুরঙ্গ’ (২০০৮), ‘মহানগর@কলকাতা’ (২০০৯), ‘কাঙাল মালসাট’ (২০১৩), ‘শেষের কবিতা’ (২০১৪) ও ‘অসমাপ্ত’ (২০১৭) তৈরি করেছিলেন। কিছুদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্টে।

নির্মাতা সুমন বলেন, ‘এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ দাস (ক্যালাইডোস্কোপ) বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’

তিনি জানান, স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন পরিচালক। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। উপন্যাসের শশীর চরিত্রে আছেন আবীর। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায় আর কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি