আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৩ বাংলাদেশি

news-image

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে একসঙ্গে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। আজ বৃৃহস্পতিবার ২০২১ সালে এই ফরম্যাটের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে জায়গা পেয়েছেন- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ছাড়াও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজম। তার সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান।

বিবেচিত সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯ দশমিক ৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭ দশমিক ৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালের শুরুতে হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন সাকিব।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ :

পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জেনেম্যান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক) (পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ভ্যান ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) (বাংলাদেশ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্ত চামেরা (শ্রীলঙ্কা)

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী