বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে বন্দর নগরীর দলটির নেতৃত্বভার তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে।

বুধবার রাতে টিম মিটিংয়ের পর অধিনায়কের নাম ঘোষণা করেন আখতার গ্রুপ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিফাতুজ্জামান। এসময় নতুন অধিনায়ককে টিম ক্যাপ পরিয়ে দেন দলের হেড কোচ পল নিক্সন।

দায়িত্ব গ্রহণের পর নিজের প্রতিক্রিয়ায় মেহেদী হাসান মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, আমি এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি ইয়াং ও প্রমিজিং খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে, যারা আগামিতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।

দলের সিনিয়রদের সহায়তা চেয়ে মিরাজ বলেন, কর্তৃপক্ষ তরুণদের ওপর আস্থা রেখেছেন। আমি মনে করি, আমাদের সকলের চ্যালেঞ্জ নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় রয়েছেন, যারা অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। আমি তাদের সহযোগিতা চাচ্ছি। সকলে সহযোগিতা করলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে।’

চ্যালেঞ্জার্স অধিনায়ক আরও বলেন, দলকে ভাল একটা জায়গায় দাড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশ্যে বলব, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করতে চেষ্টা করবো।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিফাতুজ্জামান বলেন, আমরা একটা পরিবার। পরিবারের সবাই মিলে আলোচনা করে কোচের সঙ্গে পরামর্শ করেছি। এমন একজনকে বেছে নেয়ার চেষ্টা করা হয়েছে, যিনি গোটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। যার কাছে দলটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা