,

স্পেনে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। স্থানীয় সময় বুধবার ভোরে স্পেনের পূর্বাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হতাহতের ওই ঘটনা ঘটে।

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের অগ্নিনির্বাপণ দপ্তর জানায়, মঙ্গলবার গভীর রাতে ভ্যালেন্সিয়ার মনকাডা এলাকায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়।

তারা আরও জানায়, আগুনে পুড়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট তীব্র ধোয়ায় অসুস্থ হয়ে পড়া ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া আরও ২৫ জনকে উদ্ধার করা হয়। পরে ভবনটিতে অবস্থানরত মোট ৭০ জনকে নিরাপদে সরিয়ে নেন দমকল কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড