,

চুল পড়া ঠেকানোর ৭ উপায়

news-image

অনলাইন ডেস্ক : সুন্দর ঘন কালো চুল সবারই পছন্দ। তবে শীতে বাতাসে আর্দ্রতা কমে ও ধুলাবালির কারণে অনেকের চুল হয়ে ওঠে শুষ্ক। খুশকির পাশাপাশি চুল পড়ার হারও বেড়ে যায় অনেক। জেনে রাখুন ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেওয়ার সাতটি উপায়

অ্যালোভেরা : নতুন করে চুল গজাতে সাহায্য করে অ্যালোভেরা। ভেষজ এ গাছের পাতা থেকে জেল বের করে সরাসরি মাথায় লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত কয়েক দিন ব্যবহার করলেই পার্থক্য টের পাবেন।

আমলকী : প্রতিদিন একটি করে আমলকী খান। এর পুষ্টিগুণ চুলের গঠন মজবুত করতে সাহায্য করে।

সঠিক খাদ্যাভ্যাস : চুল ঠিক রাখতে সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। ভিটামিন বি, সি, ই, জিংক, আয়রন, কপার খাদ্যতালিকায় থাকলে শরীরের মতো চুলও পাবে প্রয়োজনীয় প্রোটিন। এতে চুল মজবুত হওয়ার পাশাপাশি নতুন চুলও গজাবে।

তেল মাসাজ : নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, তিলের তেল, আমন্ড অয়েলের মধ্যে যেকোনো তিনটি একসঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। তারপর তা গরম করে সপ্তাহে অন্তত তিন দিন চুলে মাসাজ করুন।

শ্যাম্পু : অনেকের ধারণা নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করলেই চুল পড়া কমে যাবে। কিন্তু কখনোই তা নয়। যে শ্যাম্পু ব্যবহারে আপনার চুলে সমস্যা হয় না সেটিই ব্যবহার করুন।

কেমিক্যাল : চুল পরিচর্যার ক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার বন্ধ করুন। চুল পড়ার সমস্যা এতে অনেকটাই দূর হবে।

দুশ্চিন্তা ও মানসিক চাপ : মানসিক চাপ ও দুশ্চিন্তা চুল পড়ার অন্যতম কারণ। চুল পড়া ঠেকাতে মানসিক সুস্থতার বিষয়টিও খেয়াল রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম