,

ফের ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার কথা ভাবছি : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশের উচ্চ আদালতের উভয় বিভাগ অর্থাৎ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ফের ভার্চ্যুয়ালি পরিচালনার কথা সিরিয়াসলি ভাবছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকালে আপিল বিভাগে দৈনন্দিন বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, ভার্চ্যুয়াল কোর্টের বিষয়টি আমরা সিরিয়াসলি ভাবছি।’

সকাল নয়টার দিকে এজলাসে আসেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতি। এ সময় একটি মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘চারদিকে করোনা সংক্রমণের যে অবস্থা দেখছি, ইতিমধ্যে আমাদের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক আক্রান্ত হয়েছেন। অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন। আমরা হয়তো আবার ভার্চ্যুয়াল কোর্টে ফিরে যাব। ভার্চ্যুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।’

প্রধান বিচারপতি জানান, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়া আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক স্টাফও। নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত। এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ আরও অনেকে করোনায় আক্রান্ত।

২০২০ সালে করোনা সংক্রমণ শুরুর পর দেশের ইতিহাসে প্রথমবারের মতো আইন সংশোধন করে ওই বছরের ১১ মে থেকে উচ্চ আদালত ভার্চুয়ালি সীমিত পরিসরে পরিচালনা করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচারকাজ চালু করে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনার বর্তমান পরিস্থিতিতে ফের উচ্চ আদালত ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্য এ বিষয়ে সার্কুলার জারি করা হতে পারে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের