বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের চাকরি ছেড়ে পাকিস্তানে গিবসন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ওটিস গিবসন। সে হিসেবে মোস্তাফিজ-ইবাদতদের বোলিং কোচ হয়ে আর থাকছেন না তিনি।

বাংলাদেশের চাকরি ছেড়ে এ প্রোটিয়া কোচ যোগ দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে মুলতান সুলতান দলের সহকারী কোচ ও বোলিং কোচ হয়েছেন তিনি।

বুধবার মুলতান সুলতান তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ তথ্য নিশ্চিত করেছে।

মুলতান সুলতান্স জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ এবং ইংল্যান্ড ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন মুলতান সুলতান্সে সহকারী কোচ ও ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন।’

এমন পোস্টের পর দেশের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওটিস গিবসনও। তিনি বলেন, বিসিবির সঙ্গে আমার আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে। এরপরই পিএসএলে চলে যাব।

টিম টাইগার্সের বোলিং কোচ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন ওটিস গিবসন।

নিউজিল্যান্ড সফর শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরবেন ১৫ জানুয়ারি। তবে কোচদের ফেরা হবে না বাংলাদেশে। অন্য বিদেশি কোচরা পাড়ি জমাবেন পরিবারের কাছে, গিবসন যাবেন পাকিস্তানে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল