বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি গেলেন নায়িকা মিম

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে গাঁটছড়া বাঁধেন তিনি। পাত্রের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার। তার বাড়ি কুমিল্লায়।

বিয়ের তিনদিন পর শ্বশুরবাড়িতে গেছেন মিম। সেখানে গত শুক্রবার (৭ জানুয়ারি) বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। তাই পরিবার নিয়ে ঢাকা থেকে উড়াল দিয়েছিলেন তিনি। কিন্তু জনপ্রিয় নায়িকা বলে কথা! প্রথম শ্বশুরবাড়ি যাত্রাকে একটু স্পেশাল তো করতেই পারেন।

ঠিক তাই; হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে গেছেন নায়িকা মিম। ঢাকা থেকে উড়ে যাওয়া হেলিকপ্টারটি অবতরণ করেছিল কুমিল্লা শহরের ইদগাহ মাঠে। সেখান থেকে গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করেন নববধূ।

এই যাত্রায় মিমের সঙ্গে ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার।

হেলিকপ্টারে যাওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি। পেশাগত জীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। চমৎকার একটা দিন পার করেছি।’

শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান সেরে আবার ঢাকায় ফিরে এসেছেন মিম। দু’দিন পর উড়াল দেবেন মালদ্বীপের উদ্দেশ্যে। কারণ হাজার দ্বীপের দেশেই মধুচন্দ্রিমা সারবেন নায়িকা। স্বামী সনির সঙ্গে সেখানে চারদিন অবস্থান করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে প্রেম করেছেন সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিম। তবে সেটা দু’জনেই গোপন রেখেছেন। গত বছরের ১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। ওইদিনই সনির সঙ্গে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে সেরে নেন বাগদান। সেই আংটিবদল পরিপূর্ণতা পেয়েছে নতুন বছরে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা