বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিশা-জায়েদের বিরুদ্ধে থানায় জিডি

news-image

বিনোদন প্রতিবেদক : সদ্য মেয়াদ শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগে গতকাল শনিবার রাতে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় জিডিটি লিপিবদ্ধ করা হয়। জিডির নম্বর ৩৮৮। আর ২৪০ জন শিল্পীর পক্ষে জিডি করেছেন মকবুল হোসেন আরমান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রশিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ১৫ দিন ধরে দিচ্ছি দিচ্ছি বলে দেওয়া হচ্ছে না। জাকির ও জামালের কাছে গেলে তারা জানায়, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করবো। আজ (গতকাল শুক্রবার) সদস্যদের চাঁদা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু আজ অবধি আমরা আমাদের চাঁদা জমার রশিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যদের চাঁদার রশিদ দেওয়া হয়েছে।’

জিডিতে আরও উল্লেখ করা হয়, একটি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, আমাদের টাকায় রশিদ কেটে মিশা-জায়েদ সদস্যদেরকে পাঠিয়ে বলছে- ‘তোমাদের টাকা আমি দিয়ে দিলাম।’ আজ ৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জাকির ও জামালের কাছে রশিদ চাইতে গেলে তারা বলে- ‘আপনাদের টাকা ফেরত নিয়ে যান।’ জায়েদ খান নিয়মিত অফিস করলেও আমাদের রশিদে স্বাক্ষর করেনি। মিশা-জায়েদ প্যানেলের সদস্যরা নিজেদের প্যানেলের স্বার্থেই এই পন্থা অবলম্বন করেছে। তাই ভবিষ্যতের জন্য ডায়েরি করা প্রয়োজন।’

এদিকে এ বিষয়ে জানতে সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

তবে এ প্রসঙ্গে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণও অভিযোগ পেয়েছেন বলে জানান। তার ভাষ্য, ‘আমিও শুনেছি। অনেক শিল্পীরা চাঁদা দিলেও তা গ্রহণ করছে না সমিতি, রশিদ দিচ্ছে না। আবার যার রশিদ তাকে না দিয়ে বিভিন্নজনকে রশিদের ছবি পাঠানো হচ্ছে। এটা তো অন্যায়। আমি জেনেছি ২৪০ জন সদস্যদের পক্ষ থেকে জিডি করা হয়েছে। সামনে নির্বাচন। হয়তো সেখানে প্রভাব ফেলতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।’

উল্লেখ্য, আসছে ২৮ জানুয়ারি ২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান একটি প্যানেলে নির্বাচন করবেন। আরেকটি প্যানেলে নেতৃত্ব দেবেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা