বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছর কারাভোগের পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

news-image

অনলাইন ডেস্ক : বিনা দোষে তিন বছর কারাগারে থাকা এক সৌদি রাজকুমারীকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। তিনি রিয়াদের আল-হাইর নামে একটি কারাগারে তার মেয়েসহ গত তিন বছর ধরে বিনা দোষে বন্দী ছিলেন বলে জানিয়েছে সেদেশের মানবাধিকার সংস্থা।

মুক্তি পাওয়া ওই রাজকুমারীর নাম বাসমা বিনতে সৌদ (৫৭)। তিনি দীর্ঘদিন ধরে রাজতন্ত্রের সংস্কার ও নারী অধিকার নিয়ে কাজ করেন। ২০১৯ সালের মার্চে তাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে তিনি অসুস্থ হলে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তি প্রার্থনা করেন।

সৌদি হিউম্যান রাইটস জানিয়েছে, বাসমাকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। এ ছাড়া তিনি অসুস্থ হলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবাও দেয়া হয়নি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

বাসমাকে আটকের সময় সৌদি কর্মকর্তারা এই বিষয়ে সংবাদকর্মীদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে, পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, চিকিৎসার জন্য সুইজারল্যান্ড সফরের আগে বাসমাহকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে আটকে রাখা হয়েছে মূলত রাজপরিবারের কড়া সমালোচনা করার জন্য। কারণ তিনি সংসদীয় রাজতন্ত্রের দাবি তুলেছিলেন।

হিউম্যান রাইট জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ ভিন্নমত দমনে বেশ কঠোর অবস্থান নিয়েছে। সোশ্যাল অ্যাকটিভিস্ট, নারী অধিকারকর্মী বা সংস্কারবাদীদের তারা নানাভাবে হেনস্তা করেছে। এমনকি তিনি যদি রাজপরিবারের সদস্যও হন, তারও রেহাই দেয়নি। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল