,

গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

তবে ফায়ার সার্ভিস বলছে, নিহত দুজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ২২ বছর, অপরজনের আনুমানিক ৩০ বছর।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারানোয় এর নিচে চাপা পড়ে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন ছয়জন হলেন- ইলিয়াস (৪০), সুজিত (৪৫), আল আমিন (২৫), ওমর শরীফ (৪৫), দেলোয়ার হোসেন (৪৭) ও রিহাদ (২৭)। এদের মধ্যে ইলিয়াসের অবস্থা গুরুতর।

এদিকে, ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড