,

আবারও পর্দায় আসছেন ওসি হারুন

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছরের সর্বাধিক আলোচিত ও প্রশংসিত ওয়েব সিরিজ আশফাক নিপুণের ‘মহানগর’। সেসময়ই সিরিজটির দ্বিতীয় সিজন নির্মাণের দাবি ওঠে দর্শক মহলে। অবশেষে গেল বৃহস্পতিবার রাতে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সিরিজটির ওটিটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান হইচই।

ফিরছে ওসি হারুন (মোশাররফ করিম)। প্রথম সিরিজিটিতে ওসি হারুনের সঙ্গে আলোচিত হন ইন্সপেক্টর মলয়। তবে চরিত্র দুটোতে মোশাররফ করিম ও মোস্তাফিজুর নূর ইমরান থাকছেন কিনা তা এখনই বলতে নারাজ হইচই।

ভারতীয় প্রতিষ্ঠানটির বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, ‘আমরা এরই মধ্যে সিরিজটির দ্বিতীয় সিজনের বিষয়বস্তু সংক্ষেপে চূড়ান্ত করেছি। আশা করছি, গল্প লেখা ও শুটিং শেষে বছরের দ্বিতীয় ভাগের যেকোনো সময়ে মুক্তি দিতে পারব। গল্পের মূল চরিত্র যেহেতু ওসি হারুন, অবশ্যই পুলিশের গল্প থাকবে। তবে এবারের গল্পটি আগেরটির চেয়ে অনেকটাই আলাদা হবে।’

জানা গেছে, প্রথমটির মতো দ্বিতীয় সিরিজটিও পরিচালনা করছেন আশফাক নিপুণ। আর ‘ওসি হারুন’ থাকবে এটা নিশ্চিত হওয়া গেলেও মোশাররফ করিমসহ আগের সিজনের কোনো অভিনয়শিল্পী থাকবেন কি না সে ব্যাপারে মুখ খোলেননি হইচই বাংলাদেশের প্রধান।

গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘হইচই মিট ২০২২’-এ ‘মহানগর ২’ ছাড়াও বাংলাদেশি আরও পাঁচটি কনটেন্টের ঘোষণা দেয় হইচই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হইচই বাংলাদেশের কর্তাব্যক্তি ও প্ল্যাটফর্মটির বিভিন্ন কনটেন্টের বাংলাদেশি নির্মাতা, অভিনেতা, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা। ছিলেন ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুণও।

এ বছর মুক্তি পাবে এমন ছয়টি সিরিজের তালিকায় আছে আশফাক নিপুণের ‘মহানগর ২’ ও ‘সাবরিনা’। এছাড়াও আগেই ঘোষিত সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’, তানিম নূরের ‘কাইজার’ ও অমিতাভ রেজার ‘বোধ’ থাকছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে রায়হান খানের সিরিজ ‘দৌড়’।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড