,

কনডেম সেলে বসেই মোবাইল চালাতেন নূর হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেলে বসেই মোবাইল চালাতেন আলোচিত সেভেন মার্ডার মামলার ফাঁসির আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কনডেম সেল থেকে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল। ঘটনা জানতে ইতোমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

তিনি জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে নূর হোসেনসহ তিনজন বন্দী রয়েছেন। নূর হোসেন কনডেম সেলে বসে গোপনে মোবাইলফোন ব্যবহার করছেন বলে আমারা জানতে পারি। পরে তার কনডেম সেলে ৫ জানুয়ারি অভিযান চালানো হয়। এ সময় কনডেম সেল থেকে একটি মিনি বাটন মোবাইল উদ্ধার করা হয়। সেভেন মার্ডার মামলায় নূর হোসেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

জেল সুপার আরও জানান, কারাগারে মোবাইল ব্যবহারের অপরাধে তার বিরুদ্ধে কারাবিধি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ভালোভাবে তদন্ত করা হচ্ছে। কীভাবে কারাগারের ভেতর মোবাইল আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের