বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে ধীর বোলিংয়ে ম্যাচেই শাস্তির ব্যবস্থা করল আইসিসি

news-image

অনলাইন ডেস্ক : ক্রিকেটে নতুন এক শাস্তি প্রণয়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এতদিন ধরে টেস্ট ও ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তির বিধান ছিল।

এবার টি-টোয়েন্টিতেও এই শাস্তি দিতে যাচ্ছে আইসিসি। স্লো-ওভার বা ধীর বোলিং করলে এখন থেকে ম্যাচ চলাকালেই শাস্তি ও জরিমানা পেতে হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে ১৩.৮ ধারায় স্লো ওভার রেটের শাস্তির এই নতুন নিয়ম চালু করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টিতে এখন থেকে ম্যাচ চলাকালে কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে না পারলে বা নির্ধারিত সময়ে ওভার শুরু করতে না পারলে পেনাল্টি বা শাস্তি দেওয়া হবে।

এ ক্ষেত্রে বিষয়টি ফিল্ডিং দলের অধিনায়ককে অবগত করবেন আম্পায়ার। শাস্তি অনুযায়ী, ইনিংসের বাকি সময়জুড়ে যে ক’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার কথা, তারচে’ একজন ফিল্ডার কম রাখতে হবে।

এই নিয়মের প্রচলন হবে আগামী ১৬ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। কেবল পুরুষদের টি-টোয়েন্টিতে নয়, নারী টি-টোয়েন্টিতেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল