,

হানিফের আসনেই জামানত হারালেন নৌকার ৩ প্রার্থী

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সংসদীয় এলাকায় নৌকার ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলছেন, ‘নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবেই ফল বিপর্যয় হয়েছে।’

পঞ্চম ধাপের নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নৌকার তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তিন চেয়ারম্যান প্রার্থী ভোট পেয়েছেন যথাক্রমে ১১৪, ১৭৭ ও ২৩২টি। এমন বিপর্যয়ের জন্য প্রার্থীরা দুষছেন দলের নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে। আর সমন্বয়হীনতাকে দায়ী করছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

এর আগে গত বছরের ১১ নভেম্বর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী শারমিন আক্তারেরও জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তিনি পেয়েছিলেন মাত্র ৪২৭ ভোট। ভোট পড়েছিল ২৪ হাজার ৮৩২টি।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান