বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রক্তক্ষরণের উৎস বন্ধ করা হয়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎস বন্ধ করতে ‘ব্যান্ড লাইগেশন’ করা হয়েছে। ফলে সাময়িকভাবে তার রক্তক্ষরণ বন্ধ আছে বলে জানিয়েছেন বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও চিকিৎসক। তবে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় যে কোনো সময় নতুন উৎস দিয়ে রক্তক্ষরণ হতে পারে বলে তার চিকিৎসকরা আশঙ্কা করছেন।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর ক্যাপসুল অ্যান্ডোস্কোপি পরীক্ষায় খালেদা জিয়ার ক্ষুদ্রান্তের নিচে রক্তক্ষরণের উৎসটি দেখতে পান চিকিৎসকেরা। এরপর গত সোমবার রাতে অ্যান্ডোস্কোপির মাধ্যমে উৎসটি চিহ্নিত করে তার ব্যান্ড লাইগেশন করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেএম জাহিদ হোসেন বলেন, চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তার যে ধরনের চিকিৎসা দরকার সে রকম প্রযুক্তিগত সুবিধা বাংলাদেশের কোনো হাসপাতালে নেই। দ্রুত বিদেশ পাঠালে তার উন্নত চিকিৎসা সম্ভব।

হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ১৩, ১৭, ২৩ ও ৩০ নভেম্বর বড় ধরনের রক্তক্ষরণের কারণে বিএনপি চেয়ারপারসন মারাত্মক মৃত্যু ঝুঁকিতে পড়েন। পরিস্থিতি ভয়াবহতা আঁচ করতে পেরে ২৪ নভেম্বর চিকিৎসকেরা তার অ্যান্ডোস্কোপি ও কোলোনোস্কোপি করেন। ২৮ নভেম্বর রাতে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল