শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : চাচা শশুরের জানাজায় যাওয়ার পথে সড়কে প্রাণ গেল একই পরিবারের চারজনের। কুমিল্লার লাকসামের কালিয়াচৌ এলাকায় বিআরটিসি পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারান তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাশের লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বাহারের ভাতিজা মীর হোসেন। জানা যায়, ফেনীতে বাহারের চাচা শশুরের জানাজায় যাওয়ার পথে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়া মারা যায়।

খবর পেয়ে লালমাই হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা