,

হেফাজতের পূর্ণ মহাসচিব হলেন সাজিদুর রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক :হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব সাজিদুর রহমানকে পূর্ণ মহাসচিব করা হয়েছে। গতকাল রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী গত ২৯ নভেম্বর ইন্তেকাল করেন। এর পর থেকে সাজিদুর রহমান হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে গতকাল খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের প্রয়াত মহাসচিব ‘নুরুল ইসলামের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাজিদুর রহমান বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন হিসেবে আহমদ শফী হেফাজতকে প্রতিষ্ঠা করেছিলেন। একই পথ অনুসরণ করে তাঁরাও সম্পূর্ণ অরাজনৈতিকভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন এবং এ পথেই থাকবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড