,

শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ

news-image

নিউজ ডেস্ক : শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘ সময়।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ প্রায় ২০০ যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টা থেকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটেফেরি চলাচল বন্ধ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৪টায় ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে ‘কস্তরি’ নামের ফেরিটি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির মঙ্গলমাঝির ঘাটের টার্মিনাল সুপারিনটেন্ডেন্ট মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় ঘন কুয়াশার কারণে ফেরির ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার কারণে দুটি ফেরি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ৫টি ফেরি চলাচল করছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড