,

গুজরাটে ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক, ৬ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের সুরাট জেলায় একটি কারখানার কাছে রাখা ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক হয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার ভোরের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভি, আনন্দবাজার।

পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (ডিআইডিসি) সচিন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তারা সকলেই সুরাটের ওই এলাকার একটি শাড়ি কারখানার শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ডিআইডিসি এলাকায় একটি রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার থেকে বর্জ্যপদার্থ বের করে নর্দমায় ফেলার সময়ই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারে ক্ষতিকর রাসায়নিক ছিল বলে ধারণা করা হচ্ছে। বাতাসের সংস্পর্শে আসা মাত্রই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বহু শ্রমিক। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সুরাট পুলিশ। দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়েছে ওই ট্যাঙ্কারের চালক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

বডোদরা থেকে একটি ট্যাঙ্কারে করে রাসায়নিক নিয়ে আসা হয়। তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার ভোরে অবৈধভাবে ডিআউডিসির নর্দমায় রাসায়নিক বর্জ্য ফেলছিলেন ট্যাঙ্কারের চালক। সে কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড