৩ বছর পর সিয়াম-পূজার রসায়ন

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। ছবিটিতে তৃতীয়বারের মতো জুটি হয়েছেন চিত্রনায়িক সিয়াম আহমেদ ও পূজা চেরি। এই ছবিটির মাধ্যমে দীর্ঘ তিন বছর বিরতির পর প্রেক্ষাগৃহে একসঙ্গে আসছেন তারা। সর্বশেষ এ জুটির দহন ছবি মুক্তি পায় ২০১৮ সালের নভেম্বর।

‌’শান’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রহিম, সিয়াম আহমেদ, পূজা ও চেরি খল-অভিনেতা মিশা সওদাগর এবং শান ছবির প্রযোজক ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, অভিনেতা নাদের চৌধুরী ও প্রধান ডিওপি শাহীনসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা।

নতুন বছরে প্রেক্ষাগৃহে প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘শান’। সিনেমাটিতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন। তাই বউ ও গার্লফ্রেন্ড নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে এসে দেখতে বললেন নায়ক। মূলত মজার ছলেই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মিট দ্য প্রেসে ‘শান’ ছবিটি মুক্তির পর সবাইকে হলে গিয়ে দেখার আহ্বান জানান অতিথিরা।

এখানে মিশা সওদাগর বলেন, ‘গত ১৫ বছরে এমন সিনেমা নেই যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনার দেখাতে পারবেন না- ভালো গল্প ছিল, ডিরেকশন ছিল, অভিনয় ছিল কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই সিনেমা, যার সবকিছু আছে। ‘

সিয়াম বলেন, ‘সিনেমাটি নিয়ে তিনটি বছর রাহিম ভাই যে পরিশ্রম করেছেন, তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিমের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো, আপনারা চলচ্চিত্রটি দেখুন। সিনেমা হলে আসুন, আমাদের পাশে থাকুন। আশা করছি নিরাশ হবেন না। ’

পূজা চেরী বলেন, ‘আমার মনে হয় এর আগে যত সিনেমা করেছি কিংবা এর পরে আমি যত সিনেমা করবো, তার মধ্যে ‘শান’ আমার লাইফের একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। ৭ জানুয়ারি রিলিজ হচ্ছেন, প্রায় তিন বছর অপেক্ষা করেছি এটির জন্য। আপনারা ‘শান’ সিনেমা হলে এসে দেখুন, ভালো লাগলেও বলুন না লাগলেও বলুন। আপনাদের বউ, গার্লফ্রেন্ড যারা আছে তাদের নিয়ে ‘শান’ দেখতে আসুন। মানে পরিবার নিয়ে আসুন। ’

সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।

‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ফিল্মম্যানের প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী