বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেসিংরুমে ‘আমরা করবো জয়’ গেয়ে টাইগারদের উদযাপন (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : কী দারুণভাবেই না নতুন বছরের শুরুটা করলো বাংলাদেশ ক্রিকেট দল! নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ই এতদিন ধরে ছিল স্বপ্নের মতো। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে টেস্ট ফরম্যাটেই হারিয়ে দিয়েছে মুমিনুল হকের দল।

এমন জয়ের পর বাঁধনহারা উল্লাস যে বাংলাদেশ দলেরই মানায়। তবু মুশফিকুর রহিমের স্কয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেই আনুষ্ঠানিকতা সারেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।

তবে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন শেষ করে ড্রেসিংরুমে ফিরে আর ঠেকানো যায়নি ক্রিকেটারদের। নিজেদের চিরায়ত ‘আমরা করবো জয়’ গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন মুশফিক, মিরাজ, তাসকিনরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘উপভোগ করতে হবে ভাইয়েরা, উপভোগ কর।’

এরপর শুরু হয় দলের সম্মিলিত কণ্ঠে আমরা করবো জয় গান।

https://www.facebook.com/bcbtigercricket/videos/502290261203695

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা