,

আফগানিস্তানে পানিতে ফেলে দেওয়া হলো ৩ হাজার লিটার মদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে জব্দ করা ৩ হাজার লিটার মদ খালে ফেলে দিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।

রবিবার (২ জানুয়ারি) আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।

দেশটিতে মদ বিক্রি বন্ধে অভিযান চালাচ্ছে তালেবান সরকার। তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগের সরকারগুলোর সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল। তবে দেশটিতে মদ বিক্রি নিয়ে তালেবানের অবস্থান বেশ কঠোর।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, গোয়েন্দা কর্মকর্তারা একটি খালে মদ ফেলে দিচ্ছেন।

টুইটারে পোস্ট হওয়া ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।

কখন অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়েছে অথবা কখন নষ্ট করা হয় সে সম্পর্কে বিবৃতিতে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে গোয়েন্দা অভিযানের সময় তিনজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের