বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে আবাহনী-রহমতগঞ্জ

news-image

স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপ ফুটবলের চতুর্থ কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। এর আগে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

সোমবার দুটি ম্যাচই হয়েছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। দিনের প্রথম খেলায় শেখ রাসেলকে ৪-৩ গোলে হারায় রহমতগঞ্জ। দ্বিতীয় খেলায় আবাহনী ৬-০ গোলে বিধ্বস্ত করে শেখ জামালকে।

আবাহনীর জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও নাবীব নেওয়াজ জীবন। একটি করে গোল রাফায়েল অগাস্তো সান্তোস দি সিলভা ও দেনিয়েল কলিনদ্রেস সোলেরার।

শেখ রাসেল ও রহমতগঞ্জের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ৩-৩ সমতা ছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে পার্থক্য গড়ে দেন খন্দকার আশরাফুল ইসলাম। নির্ধারিত সময়ে দলটির পক্ষে জোড়া গোল করেন ফিলিপ আজাহ। অন্য গোলটি সানডে চিজোবার।

শেখ রাসেলের পক্ষে গোল তিনটি করেছেন চিয়াগো এদুয়ার্দো দো আমারাল, আইজার আখমেদভ ও এইলতন মাচাদো দি সৌজা রোজা। ফাইনালে ওঠার লড়াইয়ে রহমতগঞ্জ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আর আবাহনী খেলবে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা