বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় লিপ্ত, জানাল সমীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : প্রেম না পরকীয়া, এ নিয়ে তর্ক রয়েছে অনেক। তবে চিরকালই নিষিদ্ধ প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু নর ও নারী। পরকীয়া নিয়ে দ্বিধা দ্বন্দ্বের অন্ত না থাকলেও থেমেও নেই পরকীয়ার সম্পর্কে জড়ানোর প্রবণতা।

কথায় আছে, ফাঁদ পাতা ভুবনে, কখন যে মানুষ কার সাথে সম্পর্কে জড়াবেন, তা বলা মুশকিল।

মানুষের জীবিকার সঙ্গে সেই অর্থে প্রেম বা পরকীয়া সম্পর্কের প্রত্যক্ষ কোনো যোগাযোগ না থাকলেও কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়াতে লিপ্ত হন তা জানতে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল একটি অনলাইন ডেটিং মাধ্যম। সেই সমীক্ষার ভিত্তিতে কোন পেশার মানুষ বেশি পরকীয়ায় লিপ্ত হনসহ আরও মজাদার তথ্য জানিয়েছে সংস্থাটি।

ডেটিং ওয়েবসাইটটির সমীক্ষা বলছে, ১২টি পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সর্বাধিক। আর এই পেশার মানুষদের মধ্যে পরকীয়ার প্রবণতায় শীর্ষে রয়েছেন চিকিৎসকরা।

সমীক্ষা অনুসারে পরকীয়ায় লিপ্ত নারীদের মধ্যে ২৩ শতাংশই ছিলেন চিকিৎসক কিংবা নার্স। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই পরকীয়ার আশ্রয় নিতে হয়েছে তাদের। অন্য দিকে পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে ৫ শতাংশ ছিলেন চিকিৎসক।

দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছেন সেটি হল শিক্ষাক্ষেত্র। পরকীয়ায় লিপ্ত নারীদের ১২ শতাংশ ও পুরুষদের ৪ শতাংশই অধ্যাপক, প্রভাষক কিংবা শিক্ষক বলে সমীক্ষায় দেখা গেছে।

উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। পরকীয়ায় আগ্রহী ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত বলে দেখা গিয়েছে সমীক্ষায়।

এর পর তালিকায় যথাক্রমে রয়েছেন খুচরা বিক্রেতা, সমাজকর্মী, যোগাযোগ মাধ্যমের কর্মী, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত মানুষেরা। পুরুষের মধ্যে সর্বাধিক ২৯ শতাংশই কোনও না কোনও ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সমীক্ষকরা।

তবে, এই ধরনের সমীক্ষাকে কখনওই সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না। কাজেই এই ধরনের সমীক্ষা হাল্কা ভাবে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা