,

করোনা সংক্রমণ ও মৃত্যুহার বাড়ছে

news-image

বিশেষ সংবাদদাতা : দেশে ধীরে ধীরে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুহার। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত বেড়েছে ৬০ শতাংশ এবং মৃত্যু ১৫০ শতাংশ।

রোববার (২ জানুয়ারি) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯২৪ জন। এর আগের সপ্তাহের তুলনায় শনাক্ত রোগী ৬০ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ মৃত্যুহার ১৫০ শতাংশ বেশি। ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। ৩১ ডিসেম্বর এ হার বেড়ে দুই দশমিক ৭৪ শতাংশ হয়েছে।

ডা. মো. রোবেদ আমিন বলেন, ২০ ডিসেম্বর পর্যন্ত নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনও কখনও তা ছিল ১ শতাংশের কাছাকাছি। কিন্তু ২১ ডিসেম্বর থেকে ক্রমেই সংক্রমণের হার বেড়ে বর্তমানে দুই দশমিক ৭৮ পর্যন্ত বেড়েছে।

বলা যায়, বেশ কিছুদিন করোনা সংক্রমণ স্থিতিশীল থেকে তা আবার বাড়ছে। নভেম্বর মাসে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ছয় হাজার ৭৪৫ জন। ডিসেম্বর মাসে তা বেড়ে নয় হাজার ২৫৫ জনে বেড়েছে।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলে অভিমত অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের