বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের ব্যাটিং দেখে যা বললেন মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলের আঙিনায় পা রাখেন মাহমুদুল হাসান জয়। শুরুটা রাঙাতে না পারলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসে অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে এখনো অপরাজিত জয়। কিউইদের বিপক্ষে যেভাবে শুরু করেছিলেন এবং যেভাবে ব্যাট করে যাচ্ছে, তাতে এই ব্যাটারকে বেশ সাবলীল দেখা গেছে। জাতীয় দলের ডেরায় যে নতুন সেটা কোনোভাবেই মনে হয়নি তারই সতীর্থ মেহেদী হাসান মিরাজের।

আজ রোববার স্বাগতিকদের ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে এসে জয়ের অপরাজিত ৭০ রানে ভর করে দারুণভাবে এগোচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৫ রান। তবে জয়ের ব্যাটিং এপ্রোচ বেশ প্রশংসা কুড়িয়েছে। তাকে নিয়ে ভবিষ্যৎ সুপারস্টারের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র ছয় রান করেন জয়। তবে অচেনা নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে নেইল ওয়াগনার ট্রেন্ট বোল্ট কিংবা টিম সাউদির সামনে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাসী জয়। ব্যাট হাতে কিউই পেসারদের সামলানোর পাশাপাশি তুলেছেন দারুণ এক অর্ধশতক। একই সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকেও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ব্যাটারের প্রশংসা করে মিরাজ বলেন, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভালো মানিয়ে নিয়েছে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সামর্থ্যে প্রমাণ দিয়েছিলেন জয়। এরপর ঘরোয়া ক্রিকেটে গত দুই বছর তার নজরকাড়া পারফরম্যান্সই তাকে জাতীয় দলে নিয়ে আসে। এখন তার কাছ থেকে বাংলাদেশের পাওয়ার সময় আসতেছে।

আশাবাদী মিরাজ বলেন, ‘আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা