বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা গরিবের বন্ধু

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবের বন্ধু। সবসময়ই তাঁর দৃষ্টি থাকে যাতে আমাদের দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট না হয়।

শনিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে মহানগরীর ২৭টি ওয়ার্ডের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ফলেই বিপুল সংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা দেয়া সম্ভব হচ্ছে। কোভিড-১৯ মহামারির মধ্যে গরিব মানুষের যাতে অসুবিধা না হয়, সে জন্য ৫০ লক্ষাধিক মানুষের হাতে নগদ দুই হাজার পাঁচশ’ টাকা করে প্রদান করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহানগরীর ২৭টি ওয়ার্ডের কমিশনারদের মাধ্যমে এগারো হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়। বাসস

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল