বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নাইটহুড’ উপাধি পেলেন টনি ব্লেয়ার

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গত শুক্রবার ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছেন রানী এলিজাবেথ। অর্ডার অব দ্য গার্টারের সদস্য হিসেবে নববর্ষের প্রথম দিন থেকেই টনি ব্লেয়ার ‘স্যার টনি’ নামে পরিচিত হবেন। খবর বিবিসির।

১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানী তাদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এ সম্মাননা দিয়ে থাকেন। ব্লেয়ার ছাড়াও ব্রিটিশ রাজপুত্র চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা ও লেবার পার্টির রাজনীতিবিদ ও কূটনীতিক ব্যারোনেস আমোসকেও এই অর্ডারে ‘নাইটহুড’ উপাধি দেওয়া হয়েছে।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক যুদ্ধকে নগ্নভাবে সমর্থনের জন্য তিনি অনেক বেশি সমালোচিত হন। এই সমর্থন পুরো বিশ্বের কাছে তাকে ‘খলনায়ক’ হিসেবে পরিচিত করে তোলে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল