নিরাপত্তার চাদরে ২০২২ কে বরণ করল ঢাকাবাসী

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারির দুঃসময় কাটিয়ে নতুন সম্ভাবনার আশায় আনন্দ–উচ্ছ্বাসে খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করল ঢাকাবাসী। খ্রিষ্টীয় ২০২২ এর প্রথম প্রহরে ফানুস ও আতশবাজিতে উজ্জ্বল হয়ে উঠল রাজধানী ঢাকা। তবে এই উৎসব অনেকটাই ঢেকে যায় নিরাপত্তার চাদরে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীজুড়ে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি টহল। প্রতিটি মোড়ে অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর।

শুক্রবার রাত ৯টার পরই রাজধানীর প্রধান সড়কগুলোর দোকানপাট বন্ধ হতে শুরু করে। দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে ধরেছেন বাড়ির পথ। এ ছাড়া শহরের অভিজাত এলাকাগুলোর প্রবেশাধিকার রাখা হয়েছে অনেকটাই সংরক্ষিত।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন তারা।

এর আগেই জানানো হয়েছিল, থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো পার্টি করা যাবে না। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারির কারণে থার্টি ফার্স্ট নাইট ঘরে বসে উদযাপন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান, রাজধানীজুড়ে ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত পোশাক ছাড়াও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অভিজাত এলাকা গুলশান ও বনানীতে ঢোকার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আলোকসজ্জায় সেজেছে রাজধানীর বিভিন্ন ভবন। এ ছাড়া সড়কগুলোকেও সাজানো হয়েছে আলোকবাতিতে। সন্ধ্যায় হাতিরঝিলে মানুষের তেমন একটা ভিড় দেখা যায়নি। সন্ধ্যার পর দল বেঁধে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল প্রশাসনের। তবুও বিনোদনপ্রেমীরা বের হয়েছেন ঘুরতে। নিরাপত্তার কড়াকড়ির মাঝেও নতুন বছরকে বরণ করতে উৎসাহের অন্ত নেই ঢাকাবাসীর।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী