করোনায় আক্রান্ত নোরা ফাতেহি

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বুধবার (২৮ ডিসেম্বর) তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

নোরা তার ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি আইসোলেশনে রয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন।

করোনায় আক্রান্ত হওয়ার পর বিছানা থেকে একদমই উঠতে পারছেন না তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিয়েছেন নোরা।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অংশুলা কাপুরের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার কয়েক দিন আগেই আক্রান্ত হয়েছিলেন কারিনা খান এবং অমৃতা অরোরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী