বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে গণধর্ষণের শিকার নারী

news-image

উত্তরা (ঢাকা) প্রতিনিধি : ফেসবুকের মাধ্যমে নির্মাণ শ্রমিকের সঙ্গে পরিচয় হয় ৩২ বছরের এক নারী। পরিচয়ের সূত্রে গ্রাম থেকে রাজধানীর উত্তরার একটি নির্মাণাধীন ভবনে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ওই নারী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সোহেল রানা (১৯), জয়নাল আবেদীন (২৮), মইনুল হোসেন (২৬), সুমন আলী (৩০) ও মাসুম আলী (৩৬)।

উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত শুক্রবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া থেকে উত্তরা ৬ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৪ নম্বর নির্মাণাধীন বাড়িতে ফেসবুক বন্ধু জহিরুলের সঙ্গে দেখা করতে আসেন ভুক্তভোগী। পরের দিন শনিবার রাত ১১টার দিকে ওই বাড়তেই গণধর্ষণের শিকার হন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাদী হয়ে একটি মামলা করেন ভুক্তভোগী নারী।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, জহিরুল পেশায় একজন রাজমিস্ত্রি। উত্তরা ৬ নম্বর সেক্টরের ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাঁর সঙ্গে ভুক্তভোগী নারীর দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।

তিনি বলেন, ফেসবুক বন্ধুত্বের সুবাধে দেখা করতে গিয়ে পরের দিন রাতে সোহেল রানা, জয়নাল আবেদীন, মইনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলী ভুক্তভোগীর হাত-পা বেঁধে গণধর্ষণ করে। সেই সঙ্গে ভুক্তভোগীকে মৃত্যুর হুমকি দিয়ে তাঁর ব্যাগ থেকে দুটি মোবাইল, কানের দুল ও কাছ থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। ধর্ষকেরাও জহিরুলের সঙ্গে একই ভবনে নির্মাণকাজ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় অভিযোগ করে। পরে উত্তরা বিভিন্ন স্থানে এডিসি তাপস, উত্তরা পূর্ব থানার ওসি জহিরুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন মোখলেছুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে গণধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল