সুগন্ধায় ভেসে উঠল মায়ের লাশ, সন্তানদের পাশেই দাফন

news-image

তালতলী (বরগুনা) প্রতিনিধি : সুগন্ধা নদীতে লঞ্চে আগুনে পুড়ে মারা যায় যমজ বোন। ওই ঘটনার পাঁচদিন পর মা সিমু আক্তারের লাশ ভেসে উঠেছে নদীতে। বৃহস্পতিবার সকালে মেয়েদের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

এর আগে গত বুধবার নদীতে লাশ ভেসে উঠলে সিমু আক্তারের ভাই হান্নান লাশ শনাক্ত করেন। গত ২৩ ডিসেম্বর রাতে এমভি অভিযান-১০ লঞ্চে দুই মেয়েকে নিয়ে ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলেন সিমু। পথে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার দুই মেয়ে পুড়ে মারা যায়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তাদের মা।

বরগুনা তালতলী উপজেলার আগাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, দুই বোন লামিয়া-সামিয়ার কবরের পাশেই তার মা সিমুর আক্তারের কবর প্রস্তুত করা হচ্ছে। সাংবাদিকদের দেখে সিমুর বাবা আব্দুল আজিজ হু-হু করে কেঁদে উঠেন।

তিনি বলেন, ‘মোর নাতনির লাশ নিয়ে লইয়া আইছেন কয়দিন আগে। আইজগো আইছেন মোর মাইয়ার লাশটা নিয়ে। এ কেমন বিচার করল আল্লাহ। মুই কী ভুল হরছি আল্লাহর ধারে, যে এত বড় শাস্তি দিল মোরে।’

সিমুর ভাই হান্নান বলেন, প্রতিদিনই বোনের লাশের খোঁজখবর নিতে সুগন্ধা নদীর ধারে যাই। বুধবার জানতে পারি দুই নারীর লাশ পাওয়া গেছে। ছুটে যাই সেখানে। দেখি বোনের অর্ধগলিত লাশ মাটিতে পড়ে আছে। জেলা প্রশাসনের কাছে বোনের সব তথ্য দিয়ে লাশ নিয়ে বাড়ি নিয়ে আসি।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেন বলেন, ‘নিহতের পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী