জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না: জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জিডিপির বিষয়ে মানুষের আগ্রহ নেই জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারি ঘোষণা অনুযায়ী দেশের জিডিপি বেড়েছে, জিডিপি কত বেড়েছে তা দেশের মানুষ জানতে চায় না। জিডিপি বাড়লে মানুষের পেট ভরে না, তাই চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গেলে ফলাফল বিরাট একটা শূন্য।’

মঙ্গলবার দুপুরে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট ব্যবসায়ী মেজর (অব.) মো. মাহফুজুর রহমানের জাপায় যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষের কাজ নেই, বেকারত্ব বাড়ছে। ট্যাক্স বেড়েছে সকল ক্ষেত্রে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন যাপন দুঃসহ হয়ে উঠেছে।’

‘দেশে সুশাসন ও নিরাপত্তা নেই’–এমন মন্তব্য করে জি এম কাদের আরও বলেন, অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের ঘাটতি লক্ষ্যে করা যায়। দুর্ঘটনা যেন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা। সড়কে দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে আবার প্রতিদিন রাস্তা বন্ধ হয়ে হাজার হাজার মানুষ সড়কে আটকে সীমাহীন ভোগান্তি পোহাবে এটাই যেন স্বাভাবিক ঘটনা। রেলের সঙ্গে বাসের ধাক্কা লেগে মানুষ মারা যাবে, এটা যেন খুবই স্বাভাবিক ঘটনা। মেগা প্রকল্প মানেই মেগা ব্যয়। এক বছরের কাজ তিন বছর ধরে চলবে, একশো কোটি টাকার স্থলে তিনশো কোটি টাকা ব্যয় হবে। এক বছরের স্থলে তিন বছর ধরে কষ্ট করবে সাধারণ মানুষ।

কাদের বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জানে দুর্নীতি, দুঃশাসন, স্বজনপ্রীতি, লুটপাট আর বৈষম্য দূর করতে জাতীয় পার্টির বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী