বাংলাদেশের লজ্জার রেকর্ডে ভাগ বসাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের তৃতীয় টেস্টে মেলবোর্নে ইনিংস ও ১৪ রানের ব্যবধানে লজ্জার হার বরণ করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে প্রথম তিন টেস্ট হেরে তারা অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে। একইসঙ্গে একটি লজ্জার রেকর্ডও নাম উঠেছে জো রুটের দলের। এক পঞ্জিকাবর্ষে সাদা পোশাকে সবচেয়ে বেশি পরাজয়ের রেকর্ডে টেস্ট ক্রিকেটের আঁতুরঘর ইংল্যান্ড এখন বাংলাদেশের পাশে! খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ এই রেকর্ড গড়েছিল ১৮ বছর আগে, ২০০৩ সালে।

বাংলাদেশের টেস্ট মর্যাদার ২১ বছর হয়ে গেলেও এখনও এই ফরম্যাটে তারা নড়বড়ে দল। ২০০৩ সালে ৯টা টেস্ট খেলে একটাও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষে দলগুলো ছিল শক্তিশালী। এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হেরে বাংলাদেশ বছর শুরু করে। আফ্রিকার কাছে দুই টেস্টে হোয়াইটওয়াশ, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ২ টেস্টে হোয়াইটওয়াশ। আগস্টে পাকিস্তান সফরে গিয়ে হেরেছে ৩ টেস্টেই। অক্টোবর-নভেম্বরে ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজে ধোলাই হয়ে ষোলকলা পূর্ণ হয়।

অন্যদিকে ২০২১ সালে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জিতেছে মাত্র ৪টি ম্যাচ! ইংল্যান্ডের মতো দলের ক্ষেত্রে যা অবিশ্বাস্যই বটে। ড্র হয়েছে ২টি। আর ৯টি টেস্টে তারা পরাজয় বরণ করেছে। এর মাঝে ভারতের বিপক্ষে আহমেদাবাদ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ মেলবোর্ন টেস্টে জুটেছে ইনিংস পরাজয়ের লজ্জা। এ বছর ইংল্যান্ড ভারতের কাছে হেরেছে ৫টি টেস্ট। এছাড়া অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের তিনটি এবং নিউজিল্যান্ডের কাছে গত জুনে বার্মিংহাম টেস্টে তারা হেরেছিল। ইংল্যান্ডের সবচেয়ে বড় পরাজয়টি ছিল ভারতের বিপক্ষে লিডসে ইনিংস ও ৭৬ রানে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী