বছর শেষে হৃদয় খানের চমক (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : ২০২১ সালকে বিদায় জানানোর ঘণ্টা বেজে গেছে, আর মাত্র ৪ দিন বাকি। নতুন বছর ২০২২ সালকে বরণ করে নেবে বিশ্ববাসী। আর তার জন্য বিশ্বজুড়ে নানা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে ২০২১ সালের শেষদিন ভক্ত-শ্রোতাদের চমক দিবেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান।

আজ সোমবার হৃদয় খান তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় চমক হিসেবে নতুন গান প্রকাশ করার খবর জানান। যার শিরোনাম ‘ভালোবাসা কী’। গানের কথা লিখেছেন অভিনেত্রী ও লেখক শানারেই দেবী শানু। আর এটি প্রকাশ হবে ৩১ ডিসেম্বর তার ইউটিউব চ্যানেলে। ভিডিওবার্তায় গানের গীতিকার শানুও হাজির হন।

হৃদয় জানান, ঘটনাবহুল ২০২১ সালকে বিদায় আর ২০২২ কে স্বাগত জানিয়ে গানটি নিয়ে আসছেন তিনি।

তার ভাষ্য, ‘এটা পুরোপুরি রোমান্টিক একটি গান। ভালোবাসা এবং ভালো অনুভূতির কথা ফুটে উঠেছে গানটিতে। ভালোবাসার কথা কল্পনা করেই আমি সুরটি করি। তারপর শানুকে ফোন করে জানাই। বলি, এবার থার্টিফাস্টে গানটি প্রকাশ করলে কেমন হয়? সে তখন দুই দিন ফ্রি ছিল। এ সময়ই গানের কথা লিখে দেয়। আমি বলব দারুণ একটি গান হয়েছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’

শানু বলেন, ‘আমি খুবই সম্মানিত যে আবারও হৃদয় গানের জন্য গান লিখতে পেরেছি। এর আগে, আমি তার জন্য “শূন্য হৃদয়” গানটি লিখেছি। যা ছিল কবিতার মতো। তবে “ভালোবাসা কী” খুব সহজ, সরল-সাবলীল ভাষায় ভালোবাসার ইতিবাচক কথায় সাজানো হয়েছে। নতুন বছরে শ্রোতাদের জন্য এটা আমাদের বিশেষ উপহার।’

এর আগে, গত ৫ নভেম্বর শানারেই দেবী শানুর কথায় প্রথম গান ‘শূন্য হৃদয়’ প্রকাশ করেন হৃদয় খান। সেই গানটির জন্য ভালো সাড়াও পান তারা। তারই ধারাবাহিকতায় আবারও দু’জন এক হয়ে গান বাঁধলেন।

https://youtu.be/QXukw9S25s4

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী