সাভারে দুই পোশাক কারখানায় আগুন

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘণ্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুর ২টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক সড়কের ইউনিক বাস স্ট্যান্ড এলাকার ঢাকা জ্যার্কাড ফ্যাশন ও রান ফ্যাশন লিমিটেড নামে দুইটি সোয়েটার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদটি লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে ওই কারখানা দুটিতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতরে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে কয়েকজন শ্রমিক আটকা পড়েন। তবে তারা দগ্ধ কিংবা আহত হননি। তাদের অক্ষত উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, একটি শেডের নিচে দুটি কারখানা তাদের উৎপাদন করছিল। কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ওয়েল্ডিং থেকে কারখানা দুটিতে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী