বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ নম্বর প্রেমিকের সঙ্গেও সুস্মিতার বিচ্ছেদ!

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নিজের ১১ নম্বর প্রেমিক রোহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা স্বীকার করে নিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। রোহমানের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সাবেক এই ‘মিস ইউনিভার্স’। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনও বন্ধুই আছি। সম্পর্ক অনেকদিন চলল… ভালোবাসা এখনও আছে।’

সুস্মিতা আর রোহমানের মধ্যে বয়সের পার্থক্য ১৫ বছরের। এ নিয়ে আগেও আঙুল তুলেছিলেন অনেকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। এমন কী, বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও দু’জনে বলতেন, সময় হলে সকলকে জানাবেন। তবে বেশ ক’দিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে তিক্ততা বাড়ছিল। আর সে কারণে সুস্মিতাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বলিউড এই অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি ভারতের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোহমানের সঙ্গে সুস্মিতা সব সম্পর্ক ছিন্ন করেছেন। এমনকি অভিনেত্রীর বাড়ি থেকেও বেরিয়ে গিয়েছেন রোহমান। আলাদা থাকছেন তারা। আপাতত বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন বলিউডের এই উঠতি মডেল রোহমান।

এর আগে, সুস্মিতা ও রোহমান তারা তাদের সম্পর্কের শুরু থেকেই এক সঙ্গে এক বাড়িতেই থাকতেন। সেই বাড়িতে সুস্মিতার দুই পালিত মেয়েও থাকত। শোনা গিয়েছিল, বিয়ের পরিকল্পনা করছিলেন তারা।

উল্লেখ্য, রোহমানের সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম কথা হয় সুস্মিতার। নিজের ইনবক্সে রোহমানের একটি মেসেজ দেখতে পান ‘ম্যায় হুঁ না’র চাঁদনী। সেখান থেকেই কথোপকথন শুরু। কথা বলতে বলতে ভালো লাগা। ভালো লাগা থেকেই রোহমানের প্রেমে পড়েন সুস্মিতা।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে