,

যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।
বার্ত সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এর এক দিন আগে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে যায়। গত বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে যুক্তরাজ্যে। এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে অতীতের যেকোনো সময়ের তুলনায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি শনাক্ত হয়। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়াল্ডোমিটারসের তথ্য অনুসারে, সেই সময় দৈনিক সংক্রমণ ছিল ৬০ হাজারের বেশি। এরপর সংক্রমণ কমে আসতে শুরু করে। গত মে মাসে করোনার গড় সংক্রমণ দুই হাজারে নেমে আসে। এরপর আবারও সংক্রমণ বাড়তে শুরু করে। জুলাইয়ের মাঝামাঝি গড় সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। তবে ডিসেম্বরের শুরুর দিকে সংক্রমণ আবার ৫০ হাজার ছাড়িয়ে যায়। সেই সংক্রমণ দুদিন ধরে এক লাখের ওপরে রয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, ইউরোপে যেসব দেশ করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের দেওয়া তথ্য অনুসারে, গত সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনা রোগী ছিল ১৪ লাখের বেশি। বলা হচ্ছে, ২০২০ সালে যুক্তরাজ্যে মহামারি আঘাত হানার পর এই প্রথম একসঙ্গে এত রোগী ছিল না।

যুক্তরাজ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। তবে করোনার আগের ঢেউয়ের তুলনায় এবার হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ধীরে বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে যুক্তরাজ্যে দুটি গবেষণা হয়েছে। এসব গবেষণাতেও এমন তথ্য দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে টিকার ওপর জোর দেওয়া হচ্ছে। এ পর্যন্ত তিন কোটি মানুষকে টিকার বুস্টার ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আশা করছেন, ৩১ ডিসেম্বর নাগাদ ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বুস্টার ডোজের আওতায় আনা সম্ভব হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের